দাবা খেলার গুটির আপেক্ষিক পয়েন্ট ও মান । Chess piece relative value । ChessBangla । chess piece
দাবা খুবই হিসেবী খেলা। ইতিমধ্যে আমরা আপনাদের কাছে দাবা খেলার নিয়ম, দাবা খেলার কৌশল এবং দাবা খেলার গুটির বিভিন্ন রকমের আলোচনা করছি। (learn chess online)
তাই আজকে আমরা দাবা খেলার গুটির আপেক্ষিক পয়েন্ট ও মান নিয়ে আলোচনা করবো। (chess for beginners)
দাবা খেলা যতোই এগিয়ে চলে ততোই ঘন ঘন গুটিতে গুটিতে কাটাকাটি শুরু হয়ে যায়।এমতাবস্থায় প্রত্যেকটি গুটির আপেক্ষিক মান ও এর পয়েন্ট এবং গুরুত্ব তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। দাবা খেলায় বিশেষজ্ঞগণ দাবা খেলার গুটির আপেক্ষিক পয়েন্ট ও মান নির্ণয় করেছেন। (chess all pieces)
আর পড়ুন- দাবা খেলার উপকারিতা
গুটি মান বা গুরত্ব
রাণী- (Queen) = ৯ পয়েন্ট
নৌকা- (Rook) = ৫ পয়েন্ট
হাতি বা গজ- (Bishop) = ৩ পয়েন্ট
ঘোড়া- (Knight) = ৩ পয়েন্ট
সৈনিক- (Pawn) = ১ পয়েন্ট
আসা করি উপরোক্ত মানদন্ড থেকে আপনারা বুঝতে পেয়েছেন, এবার কাটাকাটি বা এক্সচেঞ্জ করার আগে মোটামুটি একটা হিসাব রাখতে পারবে। যেমন একটা ঘোড়া হবে তিনটি সৈনিকের সমান। অর্থাৎ ৩ পয়েন্ট বনাম ১+১+১= ৩ পয়েন্ট। একইভাবে হিসাব করে আপনারা নৌকার বদলে বিপক্ষ নৌকা খেতে পারেন। অথবা ঘোড়ার বদলে ঘোড়া বা গজ। কিন্তু ঘোড়ার পয়েন্ট তিন আর নৌকার পয়েন্ট হলো পাঁচ । অবস্থাভেদে একটি মন্ত্রীর বদলে দু'ই নৌকা খাওয়া যেতে পারে, অথবা কোন ক্ষেত্রে একটি নোকার সাথে দুইটি হাতি বা গজের সাথে অথবা দুইটি ঘোড়া বদল করা যেতে পারে। ঘোড়া ও হাতি সমমানের। অতএব, সুযোগমত কাটাকাটি করা যেতে পারে। বাহ্যিকদৃষ্টিতে মনে হতে পারে, হাতি হয়তো ঘোড়ার চেয়ে শক্তিশালী, যেহেতু গজ বা হাতি খোলা বোর্ডে ১৩ টি ঘরে কর্তৃত্ব করে। কিন্তু মনে রাখতে হবে, গজ বা হাতি একই রং- এর ঘরের উপর চলাচল করতে পারে। অন্যদিকে ঘোড়া মাত্র ৮টি ঘরের উপর কর্তৃত্ব করলেও সে লাফিয়ে উভয় রং- এর ঘরের চারিপাশে যেতে পারে। তাই তার মূল্য বিশেষ করে ঘন পরিবেশে গজের চাইতে বেশি। অবশ্য এক সঙ্গে দুটো গজের বা হাতি ক্ষমতা বিশেষ করে খোলা বোর্ডে দুটো ঘোড়ার ক্ষমতার চাইতে বেশী। কারণ তখন দইটো ভাজ থাকাতে সাদা-কালো উভয় রং এর ঘরের উপর দইটি গজের কর্তৃত্ব বিদ্যমান থাকে। (chess piece)
শেষ কিছু কথা
দাবা খেলা অনেক উপকারিতার মধ্যে উপরে কিছু তুলে ধরা হলো। তাছাড়া দাবা খেলার আরো অনেক উপকার রয়েছে। আমাদের বগ্লসাইটের লেখাটির উদ্দেশ্য ছিল দাবা খেলার নিয়ম ও দাবা খেলার কৌশল, দাবা খেলার উপকারিতা পাঠকদের সাথে শেয়ার করা এবং আন্তর্জাতিক দাবার নিয়মের সাথে পরিচয় করানো। কারো কোন পরামর্শ বা প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
আর পড়ুন- Chess Bangla