দাবা খেলার ইতিহাস। Chess game history। Chess history in bangla। History of chess। Chess game
দাবা খেলার
জনপ্রিয় খেলার তালিকায় দাবা অন্যতম। দাবা এই উপমহাদেশের সর্বপ্রাচীন খেলা। দাবা খেলা এখন আর ঘরোয়া খেলা নয়। আধুনিক বিশ্বে একটি বহুল প্রচলিত জনপ্রিয় আন্তর্জাতিক খেলা। বর্তমানে বিশ্ব ক্রীড়াঙ্গনে একমাত্র ফুটবলের (FIFA) পরেই বৃহত্তম খেলাধুলার সংস্থা হল দাবা ( FIDE)। পৃথিবীর প্রায় ১৫৯টি দেশ বর্তমানে বিশ্বদাবা ( FIDE) সংস্থার সদস্য।
(Chess game history in bangla)
Chess Bangla
ভারতে দাবার ইতিহাস
সে যাই হোক, বিশ্বজুড়ে সেই দাবার জন্মস্থান ভারত উপমহাদেশ। খ্রিস্টীয় ৭ শতকে অর্থাৎ আজ থেকে ১৪০০ বছর আগে এখানে দাবা খেলা চালু হয়। সে সময় এই খেলার নাম ছিল চতুরঙ্গ (‘চতু’ মানে ‘চার’ এবং ‘অঙ্গ’ মানে ‘অংশ’)। আসলে তখন দাবায় হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সৈন্য এই চারটি অংশ ছিল। তাই এ রকম নাম।
কিন্তু চতুরঙ্গ খেলাটা আজকের দাবা বা চেজ হয়ে উঠতে অনেক সময় এবং দেশ পাড়ি দিতে হয়েছে। সেই দীর্ঘ ইতিহাসকে সংক্ষেপে জানাচ্ছি।
আর পড়ুন- দাবা খেলার উপকারিতা
ঠিক কোথায় সর্বপ্রথম দাবা খেলার উৎপত্তি, সেটি নিয়ে বিতর্কের শেষ নেই।
ভারতের সঙ্গে প্রাচীনকালে পারস্যের বাণিজ্যিক যোগাযোগ ছিল বেশ ভালোরকমের। পারস্যের বণিকরা ভারতে এসে এই মজার খেলা খেলতে দেখেছিল বলে ঐতিহাসিকগণ ধারণা করে থাকে। পারস্যের বণিকদের কাছে খেলাটা ভালো লেগে যায়। এসব বণিকদের হাত ধরে চতুরঙ্গ একসময় পারস্যে চলে যায়। সেখানে চতুরঙ্গ এর নতুন নাম হয় ‘শতরঞ্জ’। (Chess game history)
চীনে দাবার ইতিহাস
তবে প্রায় একই সময় ভারত থেকে খেলাটি প্রাচীন চীনেও পাড়ি দেয়। চীনারা এই খেলার নামকরণ করে জিয়ানকি বা শিয়াংচি। তবে চীন দাবি করে, জিয়ানকি বা শিয়াংচি তাদের নিজেদের উদ্ভাবিত এক খেলা। শুধু তাই নয়,চীন দাবী করে দাবা খেলাটাও নাকি ভারতে নয়, চীনেই উদ্ভাবিত হয়েছে! যদিও ইতিহাসবিদেরা ও ঐতিহাসিকগণ চীনের সপক্ষে যথেষ্ট প্রমাণ পাননি। (History of chess)
স্পেনে দাবার ইতিহাস
অন্যদিকে শতরঞ্জ পারস্যে থেকে, সুযোগ বুঝে ঠিক পাড়ি জমিয়েছিলো স্পেনে! সে সময় স্পেনে ছিলো মুসলিম শাসনামল। খুব সহজেই স্পেনে শক্ত আসন গেঁড়ে বসে শতরঞ্জ। তবে নামটা এখানে এসে বদলে যায় আরেকবার, এবার শতরঞ্জ থেকে সেটা পর্তুগীজ ভাষায় হয়ে যায় ‘Xadrez’, যাকে ইংরেজিতে ‘Ajedrez বিভিন্নভাবে লেখা হয়।
পারস্যের ‘শাহ-মাৎ’ নামটিও রেহাই পায়নি রূপান্তর থেকে। গ্রিসে ‘শাহ’ তথা রাজা শব্দটির পরিভাষা হচ্ছে ইয়াট্রিকিওন (Zatrikion), আর এই নামেই খেলাটি সেখানে প্রচলিত হয়। এছাড়া ল্যাটিন ভাষায় (Ludus Scacchorum), ইতালিয়ান ভাষায় (scacchi), ফ্রেঞ্চ ভাষায় (échecs) বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দাবা বিভিন্ন নাম ধারণ করেছে ইতিহাসবিদেরা ও ঐতিহাসিকগণ । পরে ইউরোপে ও রাশিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই খেলা, তবে এখানে নতুন নাম ‘চেস’। শব্দটি পুরাতন ফরাসি ভাষা ‘échecs’ (অর্থ চেক) থেকে উদ্ভূত। (Chess history in bangla)
আর পড়ুন-দাবা খেলার গুটির ইংরেজি নাম
আধুনিক দাবা
তবে শুধু নামেই নয়, খেলাটিতেও পরিবর্তন আসে ইউরোপে ও রাশিয়ায় অনেকটাই। ইউরোপে আসার পরই দাবায় প্রথমবারের মতো ‘বিশপ’ বা (হাতি) যুক্ত হয়, আরও পরে যোগ হয় ‘কুইন’ (রানি)। ধীরে ধীরে ‘Chess’ বা দাবা ইউরোপীয়দের মাধ্যমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে।
আর একবিংশ শতাব্দীতে দাবায় কম্পিউটার ব্যবহার শুরু হয়। ১৯৭০ সালে প্রথম কম্পিউটারে প্রোগ্রাম করা একটি গেইম বাজারে ছাড়া হয়। এর ব্যাপক জনপ্রিয়তার পর অনলাইনে দাবা খেলা শুরু হয় ১৯০০ সালের মধ্যভাগে। এরপর থেকে আধুনিক দাবা বিশ্বজুড়ে জনপ্রিয় খেলার ও সবার কাছে পরিচিত লাভ করে। (bangla chess)
শেষকথা
বিশ্বের সবচেয়ে অন্যতম পুরাতন খেলার নাম নিতে দাবার নাম অবশ্যই আসবে। আজকের এই ব্লগপোষ্ট থেকে আপনারা দাবা খেলার উৎপত্তি থেকে বর্তমান সময়ে এই আধুনিক দাবা সম্পর্কে আসা করি বিস্তারিত ধারণা পেয়েছেন। (Chess Bangla)