দাবা খেলার নিয়ম- দাবা খেলার শেষ ফলাফল কিভাবে নির্ধারণ করতে হয়। Daba khela niyam । -Chess Bangla
দাবা খেলার ফলাফল নির্ধারণের নিয়মঃ
দাবা খেলায় শেষের দিকে দুই ধরণের ফলাফল আসতে পারে। প্রথমত একপক্ষের জয় ও অন্যপক্ষের পরাজয় এবং দ্বিতীয়টি হলো ড্রো। উভয় ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। আজকে আপনাদের সাথে জয়-পরাজয় এবং কিভাবে দাবা খেলা ড্রো হয় তা নিয়ে আলোচনা করবো।
১. দাবা খেলার জয় ও পরাজয় নির্ধারণের নিয়মঃ
দাবা খেলার মূল উদ্দেশ্যই হলো রাজাকে বা (King) কে বন্দী করা বা কিস্তি মাত করা বা (Check Mate) করা। রাজাকে যখন আর রক্ষা করা যায় না তখন রাজা কিস্তি মাত বা (Check Mate) হয়ে যায়। রাজার উপর চেক পড়লে বা প্রতিপক্ষের গুটি দ্বারা রাজাকে আক্রান্ত করলে তিনিটি উপায়ে রাজা নিজেকে রক্ষা করতে পারে।
আর পড়ুন- দাবা খেলার উপকারিতা
প্রথমত প্রতিপক্ষের আক্রমণকারী গুটিকে নিজের কোন গুটি দ্বারা কেটে ঐ ঘর দখল করে।
দ্বিতীয়ত মধ্যবর্তী স্থানে নিজের কোন গুটি বসিয়ে প্রতিপক্ষের বাধার সৃষ্টি করে
তৃতীয়ত আক্রান্ত ঘর থেকে রাজাকে সরিয়ে নিতে হবে।
এই তিনিটি উপায়ের যে কোন একটি ব্যবহার করেও যদি রাজা রক্ষা করতে না পারেন তাহলে তাকে কিস্তিমাত বা রাজা চেক মেইট হয়ে যাবে। এই অবস্থায় বিপরীত প্রতিপক্ষকে বিজয়ী বলা হবে। এখানে লক্ষণীয়, আপনাকে কিস্তি মাতের দুইটি শর্ত মানতে হবে। প্রথমটি হলো রাজার উপর চেক থাকতে হবে এবং দ্বিতীয়টি হলো চেক থেকে বাঁচার রাজার কোন উপায় না থাকলে।
এখানে রাজা যদি কোনো ভাবেই কিস্তিমাত অথবা চেক মেইট কোনোভাবেই না হয় তাহলে দাবা খেলার তখন খেলা ড্রো হয়ে যাবে।
দাবা খেলার ড্রো হওয়ার নিয়মঃ
দাবা খেলার ড্রো হওয়ার কয়েকটি নিয়ম আছে। নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হলো-
১.খেলার উভয় প্রতিপক্ষের সম্নতি থাকলেঃ
দাবা খেলার যেকোনো সময় উভয় খেলোয়ারে যদি ড্রো এর সম্নতি হয়, তাহলে সেই খেলার ফলাফল ড্রো হয়ে যাবে। তবে এক্ষেত্রে যার চাল থাকবে তাকে ড্রো এর প্রস্তাব আগে দিতে হবে এবং প্রতিপক্ষ তা মেনে নিলে ফলাফলটি ড্রো বলে চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২. কিস্তি মাত করার মতো বোর্ড গুটি না থাকলেঃ
ফাঁকা বোর্ডে রাজাকে বন্দী করতে হলে নূন্যতম কিছু গুটি বোর্ড থাকতে হয়। উদাহরণঃ
একটি মন্ত্রী বা
একটি নৌকা বা
ভিন্ন ঘরের দুইটি হাতি বা
একটি হাতি ও একটি ঘোড়া বা
একটি বড়ে (পদোন্নতির সম্ভাবনা থাকলে)।
উপরোক্ত গুটি বোর্ডে না থাকলে কিস্তিমাতের কোন সম্ভাবনা থাকে না, অর্থাৎ কোন প্রণালীতেই রাজাকে মাত করা যাবে না। যেমনঃ দুটি ঘোড়া থাকলেও কিস্তি মাতের সম্ভাবনা থাকে না। অথবা একটি হাতি বা একই ঘরের দুটি হাতি থাকলেও কিস্তিমাত হয় না। এ অবস্থায় খেলার ফলাফল ড্রো হবে।
আর পড়ুন-দাবা খেলার গুটির ইংরেজি নাম
৩.পারপিচুয়াল চেক অথবা একই অবস্থার পুনরাবৃত্তিঃ
দাবার বোর্ডে একই অবস্থা তিনবার বা তার বেশি পুনরাবৃত্তি হলে আসলে খেলার ফলাফল ড্রো হয়ে যাবে। রাজাকে বারবার চেক দেওয়ার মাধ্যমে এই অবস্থা হতে পারে বা অন্য যে কোন চাল বার বার পুনরাবৃত্তি করার কারনে এই অবস্থা হতে পারে। তখন খেলার ফলাফল ড্রো হয়ে যাবে। এক্ষেত্রে যে কোন এক পক্ষ দাবি করলেই খেলার ফলাফল ড্রো হবে। এখানে লক্ষণীয় যে, পরপর তিনবার চেক দিলেই খেলা ড্রো হবেনা, বরং একই অবস্থার তিনবার পুনরাবৃত্তি হতে হবে।
৪.Stalemate বা খেলার অচল অবস্থাঃ
খেলার মধ্যে যদি এমন কোন অবস্থা আসে যখন রাজার উপর কোন চেক না থাকা অবস্থায় কোন বৈধ চাল নেই তখন সেটি ড্রো বলে বিবেচিত। এই ধরণের অবস্থা বেশিরভাগ সময় প্রতিপক্ষের কিছু ভুলের কারণে হয়ে থাকে। উপরের চিত্রে এমন একটি অবস্থা দেখানো হয়েছে, আপনাদের সুবিধার জন্য।
৫.পঞ্চাশ চালের নিয়মঃ
দাবার বোর্ডে এমন অবস্থা হতে পারে যে, উভয় পক্ষ চাল দিচ্ছে কিন্তু কিস্তিমাত করার মতো গুটি থাকা সত্তেও রাজা কিস্তিমাত হচ্ছে না। এমন অবস্থায় কোন সৈনিক অথবা বড়ের চাল অথবা কোন গুটি কাটাকাটি ছাড়া যদি পঞ্চাশ চাল বা তার বেশি অতিক্রান্ত হয় তাহলে খেলাটি ড্রো বলা হবে। এই নিয়মটি বেশিরভাগই আন্তর্জাতিক টুর্ণামেন্টেই মানা হয়ে থাকে। এখানে উল্লেখ্য যে, ভারতীয় দাবা খেলার মধ্যে ১৬ চালের নিয়ম বা রাজা শেষ ঘরে যেতে পারলে ড্রো হওয়া ইত্যাদি নিয়মের প্রচলন ছিল বা এখনো কোথাও কোথাও আছে। কিন্তু আন্তর্জাতিক দাবায় এ ধরনের কোন নিয়ম নেই।
শেষ কথাঃ
আমাদের এই লেখাটির উদ্দেশ্য ছিল দাবা খেলার নিয়ম ও দাবা খেলার কৌশল পাঠকদের সাথে শেয়ার করা এবং আন্তর্জাতিক দাবার নিয়মের সাথে পরিচয় করানো। কারো কোন পরামর্শ বা প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।