বাংলাদেশে দাবা খেলা পিছিয়ে থাকার কারণ । Chess News । Information Chess । ChessBangla

 বাংলাদেশে দাবা খেলা পিছিয়ে থাকার কারণ


আজকে আপনাদের সাথে আলোচনা করবো, কেন বাংলাদেশে দাবা খেলা পিছিয়ে কতো পিছিয়ে আছে। আসা করি আমাদের সাথে থাকবেন। ChessBangla


বাংলাদেশে দাবা খেলা পিছিয়ে থাকার কারণ । Chess News । Information Chess । ChessBangla



১। সাংগাঠনিক দুর্বলতা 

২। স্থানীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের সংখ্যা অত্যন্ত কম। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়ার তৈরি হচ্ছে না। দেশের বড় সমস্যা হলো দাবা খেলা হয় খুবই কম। স্থানীয় পর্যায়ে কম্পিটিশনের সঙ্গে প্রতি দুই মাস অন্তর একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট করা দরকার।” 

আর পড়ুন- দাবা খেলার ইতিহাস

৩।প্রচার-প্রচারনার অভাব। যেমনঃ ফুটবল/ক্রিকেট এর বেলায় প্রচারনা চালনা করা হয় কিংবা দেশী ও টিবি চ্যানেল যে ভাবে খেলা প্রচার করে থাকে, দাবার বেলায় তা একবারে অনুপস্থিত। 

৪। স্পন্সার কিংবা আয়োজকদের অভাব অন্যতম একটি বড় কারণ। যেমনঃ দাবার বিষয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলির এগিয়ে না আসা। 

৫। প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার যেমন অনলাইনে দাবা খেলার ব্যাপারে তেমন গুরুত্ব প্রদান না করা। 

আর পড়ুন- দাবা খেলার নিয়ম

৬। প্রাথমিক,মাধ্যমিক,কলেজ ও বিশ্বদ্যিালয় এবং থানা,জেলা এবং বিভাগীয় পর্যায়ে বয়স ভিত্তিক প্রতিযোগিতা দাবা ফেডরেশনের তত্ত্বাবধানে নিয়মিত খেলার আয়োজন না হওয়া। 

৭। প্রতিযোগীতা গুলিতে উচ্চ মানের পুরস্কারের ব্যবস্থা না থাকার কারণে

৮।দেশের বিখ্যাত দাবা খেলোয়ারদের ছাড়াও ক্রিকেট,ফুটবলের বিখ্যাত খেলোয়ারগণের দাবার প্রসারে-প্রচারে এগিয়ে না আসা। 

৯। দেশের জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়ারদের পর্যাপ্ত আর্থিক স্বচ্ছলতা না থাকার কারণে। 

আর পড়ুন- দাবা খেলার কৌশল

১০।নতুন কিংবা পুরাতন সকল দাবা খেলোয়ারদের নিয়মিত প্রশিক্ষণের সুযোগ না থাকার কারণে। (chess news)



এছাড়া বাংলাদেশের পাইপলাইন অতটা সমৃদ্ধ নয়। সারা দেশ থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের ফলে আমরা সুব্রত বিশ্বাসের মত দাবাড়ু পেয়েছি। অল্প বয়সীদের মধ্যে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আছেন, ফিদে মাস্টার নোশিন আনজুম, সুব্রত বিশ্বাস আছেন। কিন্ত এরকম প্রতিভা অন্বেষণ কার্যক্রম চালিয়ে না যেতে পারায় আমরা আমাদের পাইপলাইনকে শক্তিশালী করতে পারছি না। এ বছর থেকে আবার এ জাতীয় কার্যক্রম শুরু করার কথা রয়েছে। বাংলাদেশ শেষ গ্র্যান্ডমাস্টার পেয়েছে সেই ২০০৯ সালে, এ থেকে বাংলাদেশের পাইপলাইনে অত্যন্ত ভালো খেলোয়াড়দের অভাব প্রকটভাবে বোঝা যায়।

আর পড়ুন- দাবা খেলার উপকারিতা

অবাক হলেও এটি সত্যি যে বাংলাদেশ দাবা ফেডারেশনের নিজস্ব কোনো ভবন নেই। জাতীয় ক্রীড়া পরিষদ অস্থায়ীভাবে একটি জায়গা দিয়েছে যেখানে বর্তমানে দাবা ফেডারেশন তাদের কাজ চালিয়ে যাচ্ছে। (information chess)



আর পড়ুন- দাবা খেলা কি হারাম

এখানে উপরের যে বিশেষ কারণ গুলো দেখানো হলে, এই সমস্যা গুলো যদি সমাধান করা যায় তাহলে বাংলাদেশের দাবা খেলা উন্নত সাধন হবে অনেক।


শেষ কিছু কথা

তাছাড়া দাবা খেলার আরো অনেক উপকার রয়েছে। আমাদের উদ্দ্যেশ ছিল পাঠকদের সাথে শেয়ার করা। কারো কোন পরামর্শ বা প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।


আর পড়ুন-  Chess Bangla

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম